মদন প্রতিনিধি: নেত্রকোনা-৪(মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি)আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পাত্রী সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হাজারো মানুষকে নিয়ে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করেন।দোয়া পড়ান মদন পৌর বিএনপির সহ সভাপতি হাফেজ মোঃ আব্দুর রউফ। শুক্রবার(৫ই ডিসেম্বর) সকাল থেকে মদন পৌরসভা ও মদন সদর ইউনিয়নের বিভিন্ন জায়গায় এই জনসভা করেন তিনি। এসময় লুৎফুজ্জামান বাবর বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ হয়ে পড়ে রয়েছেন, আপনাদের সকলের কাছে তার জন্য দোয়া কামনা করছি। তিনি অতি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন এই দোয়া আপনারা সকলে একটি বারের জন্য করবেন। তার মতো আপোষহীন নেত্রী এই বাংলাদেশে আর একটিও তৈরি হয়নি। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেছেন,দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব কখনো ভাবেনি। বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে কখনও ভাবিনি, এক বছর আগেও ভাবি নাই, আমার মৃত্যু দন্ড হয়েছিল, আপনাদের দোয়া,ভালোবাসায় আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে তরুণরা কারিগরি শিক্ষা সহ উচ্চ শিক্ষা অর্জন করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। কর্মসংস্থান তৈরি করার জন্য বিএনপি সচেষ্ট রয়েছে। দেশের বেকার তরুণদের সম্পদে পরিণত করার জন্য বিএনপি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।যেসব তরুণরা চাকুরীর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে সর্বাধিকভাবে সহযোগিতা করা হবে। বিএনপি সরকার গঠন করলে বেকার যুবকদের কারিগরি শিক্ষা প্রদান করে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার সর্বাত্মক সহযোগিতা করে বেকারত্ব দূর করা হবে।মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক কারবারি ও জুয়াড়িদের কেউ প্রশ্রয় দেবেন না। এদের বিষয়ে কেউ তদবির করলে, তাদেরকেও ধরে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দেবেন।এ সময় উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ,মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও মদন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির,একেএম ফজলু রব,সাখাওয়াত হোসেন খান, আনোয়ার হোসেন আঙ্গুর, আব্দুল্লাহ আল মামুন, হোসাইন কবির, শফিকুল ইসলাম শফিক, জুয়েল আলামিন, মাহমুদুর রহমান মিটু,মেহেদী হাসান নয়ন, মালম মিয়াসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু প্রমূখ।
Leave a Reply