1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

আধুনিক উন্নত স্মার্ট নেত্রকোণা পৌরসভা গড়ার প্রত্যয়ে গণসংযোগে —————————————-মেয়র প্রার্থী মো. সারোয়ার কবীর শামীম

  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১১২ দেখা হয়েছে
গণসংযোগে মেয়র প্রার্থী মো. সারোয়ার কবীর শামীম
গণসংযোগে মেয়র প্রার্থী মো. সারোয়ার কবীর শামীম

সৈয়দ সময়ঃ নগর শুধু ইট—পাথরের বিস্তার নয়; একটি পৌরসভা মানে মানুষের স্বপ্ন, নাগরিক নিরাপত্তা, পরিচ্ছন্ন জীবনব্যবস্থা, সংস্কৃতি ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ। সেই স্বপ্নকে আধুনিকতার আলোয় রূপ দিতে নেত্রকোণা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মো. সারোয়ার কবীর শামীম গণসংযোগে নেমে সাধারণ মানুষের হৃদয়ে নতুন আশার সঞ্চার করছেন। শহরের অলিগলি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রমজীবী মানুষের আড্ডা কিংবা তরুণদের প্রাণচাঞ্চল্যে ভরা পথঘাট সবখানেই তিনি তুলে ধরছেন একটি আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট নেত্রকোনা পৌরসভার রূপরেখা।

তাঁর প্রত্যয় নেত্রকোণাকে যানজটমুক্ত, উন্নত সড়কসমৃদ্ধ, বিশুদ্ধ পানিনির্ভর ও ডিজিটাল নাগরিকসেবার এক আদর্শ নগরীতে রূপান্তর করা। গণসংযোগকালে মো. সারোয়ার কবীর শামীম বলেন, “পৌরসভা হবে মানুষের নিরাপদ আশ্রয়। নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থা গড়ে তোলা হবে। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করাই আমার অঙ্গীকার।” তাঁর এই অগ্রযাত্রায় সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও আশাবাদ। তরুণ সমাজ মনে করছে, দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ দূর করে নতুন প্রজন্মবান্ধব নগর গঠনে তিনি হতে পারেন একটি পরিবর্তনের প্রতীক। প্রবীণদের ভাষায়, নেতৃত্বে প্রয়োজন সততা, মানবিকতা ও দূরদর্শিতা যার সমন্বয় তারা খুঁজে পাচ্ছেন শামীমের মাঝে।

মো. সারোয়ার কবীর শামীম একজন সুশিক্ষিত, মানবিক ও সামাজিক তরুণ নেতৃত্ব হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার ভাতিজা। একই সঙ্গে তিনি বাংলা কবিতার অন্যতম কবি মাহবুব কবিরের ছোট ভাই। পারিবারিক ঐতিহ্য, সাংস্কৃতিক চেতনা ও মানবিক মূল্যবোধ তাঁকে মানুষের আরও কাছে নিয়ে গেছে। নেত্রকোণার আকাশে এখন পরিবর্তনের নতুন সুর। নাগরিকরা স্বপ্ন দেখছেন এমন এক পৌরসভার—যেখানে থাকবে পরিচ্ছন্ন পরিবেশ, আধুনিক নগরব্যবস্থা, সুপেয় পানির নিশ্চয়তা, উন্নত চিকিৎসা ও ডিজিটাল সেবা। আর সেই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে নিরলস গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মেয়র প্রার্থী মো. সারোয়ার কবীর শামীম। সময়ের প্রয়োজনে নেত্রকোণা আজ শুধু একজন জনপ্রতিনিধি নয়, একজন দূরদর্শী নগরনির্মাতার অপেক্ষায়। আর সেই প্রত্যাশার নাম হয়ে উঠছেন মো. সারোয়ার কবীর শামীম।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর