1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

গ্যাস সংকটে অচল নেত্রকোণা বিসিক ভোটারদের দাবি শিল্পায়ন ও কর্মসংস্থান

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ দেখা হয়েছে
গ্যাস সংকটে অচল নেত্রকোণা বিসিক ভোটারদের দাবি শিল্পায়ন ও কর্মসংস্থান
গ্যাস সংকটে অচল নেত্রকোণা বিসিক ভোটারদের দাবি শিল্পায়ন ও কর্মসংস্থান

বিশেষ প্রতিনিধিঃ শিল্প প্রতিষ্ঠান না থাকায় নেত্রকোণা থেকে কাজের খোঁজে জেলার বাইরে ছুটছেন মানুষ। গ্যাসের অভাবে জেলার একমাত্র বিসিক শিল্পনগরীও ১৮ বছর ধরে প্রায় অচল। আসন্ন নির্বাচনে ভোটারদের চাওয়া গ্যাস ও কর্মসংস্থান।কৃষি ও মৎস্য অর্থনীতির ওপর নির্ভরশীল নেত্রকোণা—২ আসনে ভোটার প্রায় পাঁচ লাখ। তবে কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় তাদের প্রধান দাবি, শিল্পায়নের মাধ্যমে কাজের ব্যবস্থা করা। নগরীর চল্লিশায় প্রতিষ্ঠিত এখানকার একমাত্র বিসিক শিল্পনগরী গ্যাস সংকটে প্রায় অচল। ২০০৮ সালে ১৫ একর জমিতে গড়ে ওঠা বিসিকে ৬৮টি শিল্প প্রকল্পের অনুমোদন রয়েছে। এর মধ্যে ৪৪টি বড় প্রকল্প থাকলেও কার্যক্রম চালু রয়েছে মাত্র ২৫টি প্রতিষ্ঠান। বিকল্প জ্বালানি ব্যবহার করায় উৎপাদনের খরচ বেড়েছে, পাশাপাশি লোকসানও হয়েছে এসব প্রতিষ্ঠানের। স্থানীয়রা জানান, গ্যাস ছাড়া একটি শিল্পকারখানা চলতে পারে না। উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর গ্যাস থাকলে খরচও কম হতো। নেত্রকোণার বিসিক শিল্পনগরী উপ—ব্যবস্থাপক সুব্রত কুমার কর বলেন, ‘তিতাস থেকে বিসিক শিল্পনগরী পর্যন্ত গ্যাস সাপ্লাই লাইন টানার জন্য ২০২৪ সালে প্রায় ১০ কোটি টাকা ব্যয় করার কথা ছিল। কিন্তু বর্তমানে সব কিছুর ব্যয় বৃদ্ধি পাওয়ায় নতুন করে লাইন টানার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’ গ্যাস সংকটের দুর্ভোগ কেবল বিসিকেই সীমাবদ্ধ নয়। জেলার একমাত্র সিএনজি স্টেশনেও পর্যাপ্ত চাপ না থাকায় যানবাহন চালকরা ভোগান্তিতে পড়ছেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর