1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

চায়ের দোকানে গাঁজার ব্যবসা বারহাট্টায় দোকানি আটক

  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১১৫ দেখা হয়েছে
চায়ের দোকানে গাঁজার ব্যবসা বারহাট্টায় দোকানি আটক
চায়ের দোকানে গাঁজার ব্যবসা বারহাট্টায় দোকানি আটক

মোঃ নুরুল আমিনঃ নেত্রকোণার বারহাট্টা উপজেলার দশধার এলাকায় চায়ের দোকানকে আড়াল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা চালানোর অভিযোগে নুরুজ্জামান (৩৮) নামে এক দোকানিকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় তার দোকান থেকে ১১৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৮৮০ টাকা জব্দ করা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দশধার বাজারে অভিযান চালায় বারহাট্টা থানা পুলিশ। এ সময় বাজারের একটি চায়ের দোকানে তল্লাশি চালিয়ে নুরুজ্জামানকে আটক করা হয়। পরে দোকানের ভেতরে গোপনে রাখা গাঁজা ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। আটক নুরুজ্জামান উপজেলার রায়পুর ইউনিয়নের রারইতাতিয়র গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বাহ্যিকভাবে চায়ের দোকান পরিচালনা করলেও আড়ালে সেখানে চলত গাঁজার বেচাকেনা। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু মাদকসেবীর নিয়মিত আড্ডাকেন্দ্রে পরিণত হয়েছিল দোকানটি। বিষয়টি নজরে আসার পর গোপনে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে পুলিশ। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর