স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা সদর উপজেলার মুক্তিযোদ্ধা বাজরে অবস্থিত জামিয়া হরমোজা ফয়জুল উলুম মাদরাসা-এ পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে মাদরাসা প্রাঙ্গণে মাদরাসা সুপার মাওলানা শাফায়াত আকন্দ ও তার পরিবার কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, মুক্তিযুদ্ধ গবেষক এবং হরমুজান ফাউন্ডেশন নেত্রকোণা-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু আককাস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের নেতা সালাহউদ্দিন মিলকী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজগর আলী খান পন্নী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, নাট্য ব্যক্তিত্ব শুভ্র কাঞ্চন, কবি ও সাংবাদিক দেলোয়ার হোসেন মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার ও দোয়া মাহফিলে জামিয়া হরমোজা ফয়জুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদসহ পরলোকগত সকল মু’মিন-মু’মিনাতের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়।
Leave a Reply