এ কে এম আব্দুল্লাহঃ জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এ নেত্রকোণায় সরকারী স্কুল গুলোকে পিছনে পেলে জেলার সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বুধবার জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, নেত্রকোণা জেলায় এবার ৪৮৯ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধা বৃত্তি তালিকায় ১৫৬ জন আর সাধারণ বৃত্তি তালিকায় ৩৩৩ জন। এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে স্বনামধন্য জেলার সরকারী স্কুল গুলোকে পিছনে পেলে জেলার সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয় ভাল ফলাফল অর্জন করেছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, দত্ত উচ্চ বিদ্যালয় থেকে মোট ৫২ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বা মেধা তালিকায় ১৩ জন আর সাধারণ বৃত্তি তালিকায় ৩৯ জন। এর পরে আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে মোট ৪৮ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৮ জন আর সাধারণ বৃত্তি তালিকায় ৩০ জন। এর পরে নেত্রকোণা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মোট ৪০ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১১ জন আর সাধারণ বৃত্তি তালিকায় ২৯ জন। এর পরে নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট ৮ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫ জন আর সাধারণ বৃত্তি তালিকায় ৩ জন। জুনিয়র বৃত্তি পরীক্ষায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় এ ব্যাপারে দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান এর সাথে কথা বললে তিনি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া প্রকাশ করে বলেন, এ ধরনের ভাল ফলাফল সম্ভব হয়েছে, বিদ্যালয় পরিচালনা কমিটির কঠোর প্রচেষ্টা, নিয়মিত মনিটরিং, আর ছাত্র শিক্ষক অভিভাবকদের আন্তরিকতায়। এজন্য তিনি সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি শিক্ষার মান উন্নয়নে সবাইকে আন্তরিকতা সহিত কাজ করার আহবান জানান।
Leave a Reply