স্টাফ রিপোর্টারঃ ঐতিহাসিক জুলাই—আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা জেলা ছাত্রদলের উদ্যোগে বুধবার দুপুরে ছোটবাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীমের সঞ্চালনায় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা—২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মো: আনোয়ারুল হক। এ সময় বিশেষ অথিতি হিসের বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরুসহ জেলা ছাত্রদল এবং বিভিন্ন ইউনিট ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply