স্টাফ রিপোর্টার: গত ৫ আগস্ট ২৫ জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, নেত্রকোণা কর্তৃক জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস। উপস্থিত ছিলেন মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, নেত্রকোণা। এ সময় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই আহত যোদ্ধাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রেরিত শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। জুলাই শহিদ সহ এ পর্যন্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে যাঁরা শহিদ হয়েছেন তাঁদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই আহত যোদ্ধাদের ফুলেল শুভেচছা জানানো হয়।
Leave a Reply