1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

জুলাই সনদ বাস্তবনেরে লক্ষ্যে লিফলেট বিতরণ জেলা বিএনপির

  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮৯ দেখা হয়েছে
জুলাই সনদ বাস্তবনেরে লক্ষ্যে লিফলেট বিতরণ জেলা বিএনপির
জুলাই সনদ বাস্তবনেরে লক্ষ্যে লিফলেট বিতরণ জেলা বিএনপির

স্টাফ রিপোর্টারঃ জুলাই জাতীয় সনদের বিভিন্ন বিষয় তুলে ধরে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নেত্রকোণা পৌর শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১৬ মে) পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে জুলাই জাতীয় সনদের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিএনপির অবস্থান ব্যাখ্যা করেন। লিফলেটে উল্লেখ করা হয়, গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নং প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ নং অনুচ্ছেদের পরিপন্থী। যা প্রতারণামূলক বিএনপি জুলাই সনদ অনুসারে ১০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে এবং দলটি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলেও এতে উল্লেখ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং নেত্রকোণা—২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের জেলা প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু ও সদর উপজেলার সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফাসার সেন্টু, ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চেীধুরীসহ আরোও অনেকেই। অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক এমপি বলেন, জনগণের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। তবে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। আমরা যে জুলাই সনদের পক্ষে বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতেই এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর