স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির ২০২৬ ইং তারিখের বাজেট মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) নেত্রকোণা জেলা দুপুর সময় ২.০০ ঘটিকায় উকিলবারে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিয়া উদ্দিন খান জিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতি বিজ্ঞ জিপি এডভোকেট মাহফুজুল হক, বিজ্ঞ পিপি এডভোকেট আবুল হাসেম সহ আইনজীবী সমিতির সকল সদস্যবৃন্দ। জেলা আইনজীবী সমিতির ২০২৬ ইং তারিখের বাজেট মিটিং এ সম্ভাব্য আয় ১৭,৯৮,১০,০০০/— (সতের কোটি আটনব্বই লক্ষ দশ হাজার) টাকা, সম্ভাব্য ব্যায়— ১৬,৮১,৭০,০০০/— (ষোল কোট একআশি লক্ষ সত্তর হাজার) টাকা, উদ্ধৃত— ১,১৬,৪০,০০০/— (এক কোটি ষোল লক্ষ চল্লিশ হাজার) টাকা। এসময় এই বাজেট আলোচনায় সকল আইনজীবীগণ সন্তুষ প্রকাশ করেন।
Leave a Reply