স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইন—শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। রবিবার (১০ মে) সভায় জেলার সামগ্রিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আসন্ন ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার, ব্যাংকগুলোতে আর্থিক লেনদেনে নিরাপত্তা নিশ্চিত করা এবং জাল টাকা রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। জেলা ও উপজেলা পর্যায়ে আইন—শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ। এর আগে, বিভিন্ন সময়ে উপজেলা পর্যায়েও নিয়মিত আইন—শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে মাদক, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছিল।
Leave a Reply