স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমš^য় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে| জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কিবরিয়া চৌধুরী হেলিম এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. কামরুল হক প্রমুখ| সভায় বক্তারা জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার ওপর জোর দেন| এসময় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমš^য় বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করা হয়|
Leave a Reply