স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলায় কর্ণধার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে| নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজনে রবিবার বেলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা কর্ণধার কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান| সভায় প্রধান অতিথি লাবনী চাকমা, উপ-পরিচারক (কাবিককা-১) দূর্যোগ ব্যবস্থ&পনা অধিদপ্তর ঢাকা, উপস্থিত ছিলেন| এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ¯^) সুখময় সরকার সহ জেলার অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তরা উপস্থিত ছিলেন| সভায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকার কর্তৃক গৃহিত উন্নয়ন প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়নে সবার ভূমিকা রাখতে হবে| গ্রামীণ পর্যায়ের উন্নয়ন প্রকল্পে যাতে কোন ধরনের নয় ছয় না হয় সেদিকে দৃষ্টি রাখতে প্রকল্প সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান জেলা প্রশাসক| সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা ¯^-¯^ উপজেলার বিভিন্ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তথ্য তুলে ধরেন|
Leave a Reply