স্টাফ রিপোর্টারঃ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম এর আওতায় নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের আটিকান্দা গ্রামের বাবুল মিয়ার বাড়িতে উঠান বৈঠক/কমিউনিটি সভা এবং চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন তারিক মোহাম্মদ, উপপরিচালক (প্রশাসন), গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতি হিসাবে বক্তব্য রাখেন নারায়ণ সরকার, তথ্য অফিসার, নেত্রকোণা। আরও বক্তব্য রাখেন দীপা আক্তার ইউপি সদস্য মোঃ রোকন মিয়া, ইরা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মোঃ ইনচান উদ্দিন, জেলা তথ্য অফিস, নেত্রকোণা।
Leave a Reply