স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। বুধবার (২০ই মে) জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্যারেড শেষে পুলিশ লাইনস্ ড্রিল শেডে নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান করেন এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। প্যারেড ও কল্যাণ সভা শেষে এপ্রিল—২০২৬ খ্রি. মাসের ‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মহোদয়। অপরাধ সভায় জেলার সার্বিক আইন—শৃংঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং নেত্রকোণা জেলা পুলিশের এপ্রিল/২০২৬ খ্রি. মাসের সার্বিক কর্ম—মূল্যায়ন, বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী অফিসার এবং ফোর্সকে পুরস্কৃত করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার, ইন—সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোণা, হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নেত্রকোণা, স্বজল কুমার সরকার , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল), সাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
Leave a Reply