1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

জেলা প্রশাসকের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময়ঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৮৮ দেখা হয়েছে
জেলা প্রশাসকের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ
জেলা প্রশাসকের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

একে এম এরশাদুল হক জনিঃ নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নেত্রকোণা জেলায় নব নির্বাচিত কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতি ২৮ শে মে মঙ্গলবার বার বিকালে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নেত্রকোণা জেলা কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি মোঃ সারোয়ার আলম এলিন সংগঠনের অনুমোদনের কাগজ পত্র কার্যক্রম, সামাজিক ও উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। এ সময় স্থানীয় উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, চালক ও মালিকদের ভূমিকা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মিঠু মিজান সাংগঠনিক সম্পাদক সৈয়দ খালিদ আতিক অর্থ সম্পাদক ফরিদ আহমেদ প্রচার ও দপ্তর সম্পাদক সৈয়দ মুস্তাফিজুর রহমান রকি। সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ ভবিষ্যতে দায়িত্বশীল পরিবহন ব্যবসা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় জেলা প্রশাসক নেত্রকোণা জেলায় সর্ব—সাধারণের চলাচলের পথ সুগম করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পরিবহন মালিক সমিতির সকল পর্যায়ের সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর