স্টাফ রিপোর্টারঃ গতকাল ১০ সেপ্টেম্বর,বুধবার,সাপ্তাহিক গণশুনানির নিয়মিত আয়োজন হয় জেলা প্রশাসক, নেত্রকোণার কার্যালয়ে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের অভিযোগ ও সমস্যার সমাধানকল্পে বিভিন্ন সংস্থাকে নির্দেশনা দেন নেত্রকোণার মান্যবর জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামান।এ ছাড়াও প্রান্তিক ও অসহায় মানুষের আর্থিক ও স্বাস্থ্য সমস্যা সমাধানকল্পে আর্থিক সাহায্য করা হয় এবং যথাযথ সংস্থাকে প্রয়োজনীয় দিক—নির্দেশনা দেওয়া হয়। জেলার মানুষের সমস্যা সমাধানে ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এই গণশুনানী চলবে নিয়মিত। গণশুনানিতে অংশগ্রহণ করা বিভিন্ন উপজেলা থেকে আগত ভুক্তভোগীরা জেলা প্রশাসকের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। গণশুনানিতে আগত সেবাগ্রহীতাগণের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগের তাৎক্ষণিক সমাধান এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন নেত্রকোণা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
Leave a Reply