1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি

  • আপডেট সময়ঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২৪ দেখা হয়েছে
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি

স্টাফ রিপোর্টারঃ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোণা সদর উপজেলার মোক্তারপাড়া আদর্শ সোসাইটির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা—২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রতিটি পরিবার ও সামাজিক সংগঠনকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশ নেন। বক্তারা নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতাকেই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হিসেবে উল্লেখ করেন। আয়োজকরা জানান, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নেত্রকোণা গড়তে এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর