1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও মিলন মেলা

  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৮০ দেখা হয়েছে
ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও মিলন মেলা
ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও মিলন মেলা

স্টাফ রিপোর্টারঃ উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও মিলন মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে জেলা শহরের অজহর রোডস্থ মজুমদার রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে ‘এসো মিলি প্রাণের টানে, শিকড়ের সন্ধানে’ এই শ্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি চারণ করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত থেকে স্থানীয় সরকারের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল হক তালুকদার, অবসরপ্রাপ্ত অধ্যাপক ননী গোপাল সরকার এবং সহকারী অধ্যাপক খন্দকার অলি উল্লাহসহ অনেকে বিশ্ববিদ্যালয় জীবনের সোনালি দিনগুলোর স্মৃতিচারণ করেন। বক্তারা তাদের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সোনালী দিনগুলোর স্মৃতি রোমন্থন করেন এবং বর্তমান কর্মজীবনে সেই শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এই ধরনের আয়োজন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে, যা জেলার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বক্তারা নিজ নিজ কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও দেশের সম্মান অক্ষুণ্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে নেত্রকোণা এবং নেত্রকোণার বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক ও গুরুত্বপূর্ণ সেক্টরে কর্মরত কর্মকর্তাগণ, বিভিন্ন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ ও অধ্যাপক মন্ডলী এবং বিভিন্ন সংস্থায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শতাধিক ঢাবিয়ানের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলটি যেন একটি সংক্ষিপ্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রূপান্তরিত হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ হল, বিভাগ ও সেশন উল্লেখ করে পরস্পরের সাথে পরিচিত হন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রাক্তন শিক্ষার্থী ও জেলা শহরের এন. আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাতেন। অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর