1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৫টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ দেখা হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৫টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৫টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ সংক্রান্ত মতবিনিময় সভা ২১ ফেব্রুয়ারী, রোজ- বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পরে বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, নেত্রকোণা ও রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৫৭ নেত্রকোণা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকে গোলাম রব্বানী, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে মোঃ আনোয়ার হোসেন খান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত কাস্তে প্রতীকে আলকাছ উদ্দিন মীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে মোঃ আঃ হান্নান (সোহাগ), জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনীত তারা প্রতীকে মোঃ বেলাল হোসেন। ১৫৭ নেত্রকোণা-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে মোঃ আনোয়ারুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাকা প্রতীকে আব্দুল কাইয়ূম, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে এ.বি এম রফিকুল হক তালুকদার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকে মোঃ ফাহিম রহমান খান পাঠান, বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকে আব্দুর রহীম। ১৫৭ নেত্রকোণা-৩ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে রফিকুল ইসলাম হিলালী, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে মোঃ আবুল হোসেন তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকে মোঃ খায়রুল কবীর নিয়োগী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাকা প্রতীকে মোঃ জাকির হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার প্রতীকে মোঃ শামছুদ্দোহা ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে মোঃ দেলোয়ার হোসেন ভূঞা। ১৫৭ নেত্রকোণা-৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে মোঃ লুৎফুজ্জামান বাবর, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি মনোনীত কোদাল প্রতীকে চম্পা রাণী সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত কাস্তে প্রতীকে জলি তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকে মোঃ আল- হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে মোঃ মুখলেছুর রহমান। ১৫৭ নেত্রকোণা-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে মোঃ আবু তাহের তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকে মাছুম মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে মোঃ নূরুল ইসলাম জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোঃ সাইফুর রহমানের নিকট থেকে বরাদ্দকৃত প্রতীক নেন প্রার্থীগণ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর