স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নেত্রকোণা জেলার পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেড এ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—২০২৬ উপলক্ষে জেলা পুলিশ নেত্রকোণার সম্মানিত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে এপিবিএন এবং সিআইডির ফোর্স মোতায়েন সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত ব্রিফিং প্যারেড এ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, এপিবিএন এবং সিআইডি হতে আগত অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply