স্টাফ রিপোর্টার: ১৯ জানুয়ারি ২০২৬ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোণা জেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক লোক সংগীতানুষ্ঠান ও পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ বশিরউদ্দীন, উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার, নেত্রকোণা। মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, মোঃ ওয়াহিদুজ্জামান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা, মোঃ আনিছুর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার, পূর্বধলা, জেলা তথ্য অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় জনসাধারণ। অনুষ্ঠানের পূর্বে ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা।
Leave a Reply