1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় নেত্রকোণায় ইফতার ও মোনাজাত

  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮১ দেখা হয়েছে
দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় নেত্রকোণায় ইফতার ও মোনাজাত
দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় নেত্রকোণায় ইফতার ও মোনাজাত

স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোণা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে নেত্রকোণা পৌরশহরের সাতপাই চক্ষু হাসপাতাল রোডস্থ নদীর পাড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয় সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। নেত্রকোণা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি এবং ডিবিসি নিউজের সাংবাদিক রাকিবুল ইসলাম লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক সোহান আহমেদ কাকন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সর্দার, আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসান, নেত্রকোণা সদর-বারহাট্টা আসনের জামায়াত জোটের প্রার্থী ও কেন্দ্রীয় এনসিপি নেতা ফাহিম রহমান খান পাঠান এবং মাওলানা গাজী মো. আব্দুর রহিমসহ স্থানীয় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে জেলার বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী, শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ ও স্থানীয় সুধীজনরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময় করেন, যা এক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়। ইফতারের পূর্বমুহূর্তে দেশ, জাতি এবং সমগ্র সাংবাদিক সমাজের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আয়োজক ও উপস্থিত সুধীজনরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের আয়োজন স্থানীয় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর