স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল ও নেত্রকোণা সদর ২ আসনের ধানের শীষের মনোনিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক এর পক্ষে প্রচারণায় নেমেছেন নেত্রকোণা আইনজীবী সমিতির আইনজীবীগণ। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার জন্য এ প্রচারণা চালান তারা। আইনজীবীগণ বলেন, এমপি নির্বাচিত না হয়েও অত্র এলাকার জন্য ব্যক্তিগত উদ্যোগে যে সকল কাজ করে যাচ্ছেন তার তুলনা নাই। নেত্রকোণা জেলায় যারা ধানের শীষে মনোনয়ন পেয়েছেন তারা নির্বাচিত হলে আমাদের নেত্রকোণা জেলার উন্নয়ন হবে। আগামী জাতীয় নির্বাচনে, এলাকার উন্নয়নের স্বার্থেই ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার জন্য, আহবান জানান। আরোও জানায় পর্য্যায়ক্রমে ৫ টি আসনেই এই প্রচারণা অব্যহত থাকবে।
Leave a Reply