1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

“নতুন কুিঁড় স্পোর্টস” ২০২৬ উপলক্ষে জেলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪৫ দেখা হয়েছে
“নতুন কুিঁড় স্পোর্টস” ২০২৬ উপলক্ষে জেলা কমিটির সভা অনুষ্ঠিত
“নতুন কুিঁড় স্পোর্টস” ২০২৬ উপলক্ষে জেলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ নতুন কুঁড়ি স্পোর্টস—২০২৬ উপলক্ষে নেত্রেকোণা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, নেত্রকোণা আয়োজনে জেলা প্রশাসক কার্যলয়ে ৩:৩০ ঘটিকায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রাফিকুজ্জামন, (শিক্ষা আইসিটি) মুস মুন জাহান লিজা সহ আরো অনেকেই। সুস্থ দেহ আর প্রাণবন্ত মন এই দুইয়ের সমন্বয়েই গড়ে ওঠে সুন্দর জীবন। আর সেই লক্ষ্যেই দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশব্যাপী শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ক্রীড়া আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস—২০২৬’। এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা (জন্ম তারিখ ০২ মে ২০১২ থেকে ০২ মে ২০১৪ এর মধ্যে)। অংশগ্রহণকারীরা সর্বোচ্চ দুটি খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রতিযোগিতার তালিকায় রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার সহ মোট ৮টি আকর্ষণীয় ইভেন্ট। নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার জানান, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকল শিক্ষার্থীকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান। প্রতিযোগিতাটি চারটি ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা, জেলা, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে। অংশগ্রহণের জন্য প্রয়োজন হবে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র, যেমন: অনলাইনে ভেরিফাইড জন্ম নিবন্ধন সনদ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র পাসপোর্ট সাইজের রঙিন ছবি অভিভাবকের সম্মতিপত্র আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৭ এপ্রিল ২০২৬ এর মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এই উদ্যোগের মাধ্যমে সরকার একটি সুস্থ, কর্মক্ষম ও আনন্দময় প্রজন্ম গড়ে তুলতে চায় যেখানে খেলাধুলা হবে জীবনের অবিচ্ছেদ্য অংশ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর