1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

নব-নির্বাচিত আইনজীবী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৬৭ দেখা হয়েছে
নব-নির্বাচিত আইনজীবী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত
নব-নির্বাচিত আইনজীবী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা আইনজীবী সমিতির ২০২৬ এর নির্বাচনের নব-নির্বাচিত বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির সভা কক্ষে শফথ গ্রহন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবনে এ নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশীষ কুমার সিংহ ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করেন ২ জন। সভাপতি পদে অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া ১৬৫টি ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্ধি অ্যাডভোকেট নূরুজ্জামান নুরু ১৫০টি ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে পদে প্রতিদ্বন্ধিতা করেন ৩ জন। সাধারন সম্পাদক পদে পদে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক ১৫৫টি ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্ধি অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী ১৩৪টি ভোট পেয়েছেন ও অ্যাডভোকেট শেখ মোঃ মজিবুর রহমান মিলন ২৬টি ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করেন ৩ জন। অ্যাডভোকেট আমিনুল ইসলাম আমিন ১৩৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্ধি অ্যাডভোকেট রোকন উদ্দিন ভোট পান ১১৮টি, অ্যাডভোকেট ইমরান সাদিক ভোট পান ৫৯টি। এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন কমিটির আরও ১২ জন। তারা হলেন- সহ-সভাপতি দুই জন আঃ রশিদ ভুইয়া ও মোঃ বাবুল মিয়া। সহ-সম্পাদক পদে শামীম আহমেদ, লাইব্রেরি সম্পাদক পদে আব্দুল কাইয়ুম খান (উত্থান), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নুরু’র রহমান অপু, বিনোদন ও খেলাধুলা সম্পাদক পদে মোঃ ইকবাল হোসেন, অডিটর পদে আব্দুর রফিক (বাবুল) এবং সদস্য পদে মোশারফ হোসেন তমাল, একেএম গোলাম রব্বানী, কলপ মিয়া, রুহুল আমীন ও আজাহারুল ইসলাম (রুবেল)।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর