1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ১ সপ্তাহের মাথায় স্থগিত করল নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

  • আপডেট সময়ঃ রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৮ দেখা হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ১ সপ্তাহের মাথায় স্থগিত করল নেত্রকোণা বিশ্ববিদ্যালয়
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ১ সপ্তাহের মাথায় স্থগিত করল নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশ করার মাত্র এক সপ্তাহের মাথায় নিজেদের ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তিটি অনিবার্য কারণবশত স্থগিত করেছে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। স্থগিতকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৯ জুন প্রকাশিত (স্মারক নং: ৩৭.০১.৭২০১.০০০.০১৪.১১.০০০১.২৩.২১৫) বিশ্ববিদ্যালয়ের ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তিটি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। এই বিজ্ঞপ্তির আওতায় আবেদন গ্রহণ, পরীক্ষা গ্রহণসহ সংশ্লিষ্ট সকল কার্যক্রম আপাততঃ বন্ধ থাকবে। নিয়োগ কার্যক্রম পুনরায় শুরু হলে পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। উপাচার্যের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে। এর আগে গত ০৮ জুন শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৯ জুন বিকেল ৪টা পর্যন্ত ডাকযোগে বা সশরীরে আবেদনপত্র পৌঁছানোর শেষ সময় নির্ধারণ করা হয়েছিল। একই সাথে প্রার্থীদের অনলাইনেও ফরম পূরণের বাধ্যবাধকতা ছিল। স্থগিত হওয়া ওই নিয়োগ বিজ্ঞপ্তির পদ ও যোগ্যতার সংক্ষিপ্ত বিবরণীতে দেখা যায়, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন, গ্রেড-৩) পদে ১টি আসনের জন্য সর্বনিম্ন ৪৫ বছর বয়সী প্রার্থীদের থেকে আবেদন চাওয়া হয়েছিল, যেখানে শিক্ষাগত যোগ্যতা ছিল বিএসসি ইঞ্জিনিয়ারিং/নগর পরিকল্পনা/আর্কিটেকচার/সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসহ ১ম শ্রেণির পদে মোট ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা। সহযোগী অধ্যাপক (গ্রেড-৪) পদে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে ১টি করে মোট ২টি পদের জন্য সংশ্লিষ্ট বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তরসহ বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানে নির্দিষ্ট বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং ন্যূনতম ৫টি মৌলিক গবেষণা প্রবন্ধ থাকার শর্ত ছিল। এ ছাড়া উপ-পরিচালক (অর্থ ও হিসাব, গ্রেড-৫) পদের ১টি আসনের জন্য সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ ছিল, যেখানে বাণিজ্য/বিজ্ঞান/সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগে স্নাতক (সম্মান)-সহ স্নাতকোত্তর এবং ১ম শ্রেণির পদে মোট ৮ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। সহকারী অধ্যাপক (গ্রেড-৬) পদের জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও উন্নয়ন অধ্যয়ন বিভাগে ১টি করে মোট ২টি পদ নির্ধারিত ছিল, যার যোগ্যতা ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক বা তদূর্ধ্ব পদে শিক্ষকতার অভিজ্ঞতাসহ ২টি গবেষণা প্রবন্ধ। অন্যদিকে প্রভাষক (গ্রেড-৯) পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য ১টি পদ এবং সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল, গ্রেড-৯) পদের ১টি আসনের জন্য সর্বোচ্চ ৩২ বছর বয়সী বিএসসি (ইঞ্জিনিয়ারিং ও ইলেক্ট্রিক্যাল) ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল শিক্ষাজীবনের কোনো পর্যায়েই ৩য় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া পদের গ্রেড অনুযায়ী ৫০ টাকা থেকে ২০০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এবং আবেদনের শেষ তারিখে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল প্রকাশিত থাকার (অ্যাপেয়ার্ড সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়) বিষয়টিও উল্লেখ ছিল।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর