স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলায় ০১ (এক) দিন মেয়াদী অনলাইন জুয়া, বিকাশ প্রতারণা, সাইবার ক্রাইম প্রতিরোধ ও তদন্তের ত্রুটি—বিচ্যুতি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নেত্রকোণা জেলায় ০১ (এক) দিন মেয়াদী, অনলাইন জুয়া, বিকাশ প্রতারণা, সাইবার ক্রাইম প্রতিরোধ ও মামলা তদন্তের ক্রটি—বিচ্যুতি শীর্ষক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। প্রধান অতিথি কর্মশালায় উপস্থিত অফিসারদের কে অনলাইন জুয়া, বিকাশ প্রতারণা, সাইবার ক্রাইম প্রতিরোধ ও মামলা তদন্তের ত্রুটি—বিচ্যুতি শীর্ষক বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রধান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কানাই লাল সরকার, পুলিশ সুপার (কমান্ড্যান্ট) আইটিসি নেত্রকোণা, রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার, ইন—সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোণা সহ প্রমূখ।
Leave a Reply