1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

নেত্রকোণায় অসুস্থ্য শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬৩ দেখা হয়েছে
নেত্রকোণায় অসুস্থ্য শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
নেত্রকোণায় অসুস্থ্য শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান মঙ্গলবার ফুটফুটে শিশু জিনিয়ার অসুস্থ্যতার সংবাদ জানতে পেরে তার চিকিৎসার জন্য পরিবারের কাছে নগদ অর্থ প্রদানসহ সার্বিক চিকিৎসার দায়িত্বভার গ্রহণের আশ্বাস দিয়েছেন। জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ে সোমবার এসেছিলো ফুটফুটে শিশু জিনিয়া ও তার পরিবারের সদস্যগণ। দরিদ্র পরিবারের শিশু জিনিয়া শারীরিকভাবে মারাত্মক অসুস্থ্য। চিকিৎসকরা জানিয়েছেন তার হার্টে একটি ছিদ্র রয়েছে। ফুটফুটে শিশু জিনিয়ার এই সংকটাপন্ন অবস্থার কথা শোনামাত্রই তাৎক্ষনিকভাবে তার চিকিৎসার জন্য পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা প্রদান করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এসময় মানবিক জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ফুটফুটে শিশু জিনিয়ার দ্রুত সুস্থ্যতা কামনা করেন এবং তার চিকিৎসার জন্য সার্বিক খোঁজ খবর নেয়া হবে বলে পরিবারের সদস্যদের আশ্বস্থ করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর