1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

নেত্রকোণায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ দেখা হয়েছে
নেত্রকোণায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, নেত্রকোণা সদর আর্মি ক্যাম্পের কমান্ডার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাবেক যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, সাবেক যুগ্ম আহবায়ক এস. এম মনিরুজ্জামান দুদুসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। সভায় মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, যানজট নিরসন, চোরাচালানী নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। এছাড়াও সভায় জেলার বিগত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর