স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণায় সেরা ও গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে “বই পড়া ও আলোচনা সভা” অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক শিক্ষা দিবস, ২০২৬। “যুবশক্তির অংশগ্রহন: শিক্ষার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় আন্তজার্তিক শিক্ষা দিবস ২০২৬ উপলক্ষে বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ে বই পড়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সেরা আয়োজনে ও গণসাক্ষরতা অভিযান এর আওতায় সোমবার এই আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবীর আহম্মদ, জেলা শিক্ষা অফিসার নেত্রকোণা। বিশেষ অতিথি ছিলেন মাহবুব জামান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নেত্রকোণা, মো: নুরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, নেত্রকোণা সদর নেত্রকোণা। মূখ্য আলোচক ছিলেন এস.এম. মজিবুর রহমান, নির্বাহী পরিচালক, সেরা। সভাপতিত্ব করেন মো: আলী আকবর, প্রধান শিক্ষক, বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা সদর, নেত্রকোণা।
Leave a Reply