1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

নেত্রকোণায় ঈদ উল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭৪ দেখা হয়েছে
নেত্রকোণায় ঈদ উল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় ঈদ উল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাট, সার্বিক নিরাপত্তা ও জনভোগান্তি কমাতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি—পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভায় ঈদকে কেন্দ্র করে পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ, ঈদ মার্কেটে ছিনতাই রোধ এবং হাট ব্যবস্থাপনার নানা সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা হয়। এছাড়া কুরবানির পর বর্জ্য দ্রুত অপসারণ, চামড়া সংরক্ষণ, সড়ক নিরাপত্তা ও ঈদযাত্রায় ভোগান্তি কমানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের যাত্রীসেবায় আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বিশেষ করে পরিবহন মালিক সমিতির নতুন কমিটিকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সজাগ থাকার নির্দেশনা দেন জেলা প্রশাসক। পৌরসভার আওতাধীন বাস ও ট্রাক স্ট্যান্ডে নিরাপত্তা কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা হয়। এডিএম ওহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সভায় বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম সর্দার, পরিবেশ অধিদপ্তরের আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা। এছাড়া বিএনপি, জামায়াত ও ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ, ট্রাক—বাস মালিক সমিতির প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, চামড়া ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর