1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

নেত্রকোণায় ‘উদ্যোক্তা মিলন মেলা’ ২০২৬ সমাপনী অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১১৮ দেখা হয়েছে
নেত্রকোণায় 'উদ্যোক্তা মিলন মেলা' ২০২৬ সমাপনী অনুষ্ঠিত
নেত্রকোণায় 'উদ্যোক্তা মিলন মেলা' ২০২৬ সমাপনী অনুষ্ঠিত

মো: ফারুক আহমেদ ফকিরঃ নেত্রকোণায় পাবলিক হলে অনুষ্ঠিত ‘উদ্যোক্তা মিলন মেলা’ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ই জুলাই) নেত্রকোণা পাবলিক হলে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং তরুণ উদ্যোক্তাদের বিকাশে এই আয়োজন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা—২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ারুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মো: তরিকুল ইসলাম, পুলিশ সুপার, নেত্রকোণা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা—আইসিটি) মুনমুন জাহান লিজা, ফারজানা পারভিন, উপ—পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, নেত্রকোণা, ম. কিবরীয়া চৌধুরী হেলিম, সাধারণ সম্পাদক প্রেসক্লাব নেত্রকোণা, ফারহানা সুলতানা, সেল সেন্টার, নেত্রকোণা, আব্দুল্লাহ আল বাকিউল, উপজেলা নিবার্হী অফিসার, নেত্রকোণা, বিজ্ঞ জিপি অ্যাডভোকেট মাহ্ফুল হক, তাজ উদ্দিন ফারাস সেন্টু, সাধারণ সম্পাদক নেত্রকোণা সদর উপজেলা বিএনপি, এস.এম. মনিরুজ্জামন দুদু সহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন। এই আয়োজনে স্থানীয় ও সফল উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন, নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং ব্যবসা সম্প্রসারণের নানা কৌশল নিয়ে আলোচনা করেন। মেলার সমাপনী ও কার্যক্রম নেত্রকোণা পাবলিক হলে আয়োজিত এই উদ্যোক্তা মিলন মেলায় তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন ও সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। নেত্রকোণা অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক সম্ভাবনাময় উদ্যোক্তা এতে অংশ নেন। মেলায় উদ্যোক্তাদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় তারা স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ও উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধান অতিথি স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা সমাপনী আয়োজনে বক্তব্য রাখেন। তারা স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ, প্রশিক্ষণ এবং সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর