1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

নেত্রকোণায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১০৫ দেখা হয়েছে
নেত্রকোণায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান
নেত্রকোণায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলা বর্ষ ১৪৩২ বিদায় অনুষ্ঠান। বিদায় আয়োজনটি অনুষ্ঠিত হয় পৌর শহরের উকিলপাড়ায় প্রত্যাশা প্রাঙ্গণে। জেলার ঐতিয্যবাহী সামাজিক সংস্কৃতিক সংগঠন প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী সোমবার বিকেলে এ বর্ষ বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। বর্ষবিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নূরুজ্জামান নুরু। এ ছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, উদিচির জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান খান, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক ওবায়দুল হক রিপনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রত্যাশা পরিবারের সদস্যরা। দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে পুরাতন বছরকে জানানো হচ্ছে বিদায় সেখানে সংগীত ও নৃত্য পরিবেশনায় অংশ নেয় প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা। বর্ষবিদায় ও বর্ষবরণ উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির মোঃ মনির হোসেন জানান, দীর্ঘ ৪২ বছর ধরে প্রত্যাশা এ আয়োজনের সঙ্গে যুক্ত। এবারের আয়োজনও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি সবাইকে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানান।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর