1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

নেত্রকোণায় কোটা সংরক্ষণের প্রতিবাদে পেশাজীবী পরিষদের মানববন্ধন

  • আপডেট সময়ঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ দেখা হয়েছে
নেত্রকোণায় কোটা সংরক্ষণের প্রতিবাদে পেশাজীবী পরিষদের মানববন্ধন
নেত্রকোণায় কোটা সংরক্ষণের প্রতিবাদে পেশাজীবী পরিষদের মানববন্ধন

শাহ্জাদা আকন্দঃ ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩ ভাগ কোটা সংরক্ষণের প্রতিবাদে নেত্রকোণায় মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ এই কর্মসূচি পালন করে। এতে জেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে কোটা সংরক্ষণের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোণা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সালাম, আইডিইবির সভাপতি এস এম মুসা, রাজুরবাজার টিটিসি’র অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, আয়োজক সংগঠনের আহ্বায়ক মো. আবু সাদেক খানসহ শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, কোটাবিরোধী আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের বিদায় করা হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট কাঠামোর পরিবর্তন করা হচ্ছে না। নতুনভাবে তারা কোটার ব্যবস্থা করছে। আর এজন্যই শিক্ষক-শিক্ষার্থীরা মাঠে নেমেছেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর