1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

নেত্রকোণায় গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধ করণের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ দেখা হয়েছে
নেত্রকোণায় গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধ করণের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত
নেত্রকোণায় গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধ করণের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

এ কে এম আব্দুল্লাহঃ নেত্রকোণায় গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধ করণের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে নেত্রকোণা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন এই ইমাম সম্মেলনের আয়োজন করে। নেত্রকোণা ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে উপ শিক্ষা কার্যক্রম এর কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ মুক্তাছিম বিল্লাহ এর সঞ্চালনায় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। আমন্ত্রিত আলেমগণের পক্ষে বক্তব্য রাখেন জামিয়া এ মিফতাহুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবুল কাশেম, এন আকন্দ কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাতেন, দুগিয়া আব্বাছিয়া এ উ ফাজিল মাদরাসার প্রিন্সিপাল আবুল ফাত্তাহ্ মোঃ মহিউদ্দিন। সম্মেলনে বক্তারা, সকল প্রকার বৈষম্য দুরীকরণ, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, অর্থ লুটপাট বন্ধ এবং ক্ষুধা ও নিরক্ষর মুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইমাম, মোয়াজ্জিন, আলেম উলামাগনকে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার প্রচারণা চালানো এবং ভোট দেয়ার আহবান জানান। সম্মেলন শেষে দেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ আলাউদ্দিন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর