1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

নেত্রকোণায় চার ভোটকেন্দ্রসহ পাঁচ বিদ্যালয়ে আগুন

  • আপডেট সময়ঃ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ দেখা হয়েছে
নেত্রকোণায় চার ভোটকেন্দ্রসহ পাঁচ বিদ্যালয়ে আগুন
নেত্রকোণায় চার ভোটকেন্দ্রসহ পাঁচ বিদ্যালয়ে আগুন

নিজস্ব প্রতিনিধঃ নেত্রকোণায় চারটি ভোটকেন্দ্রসহ পাঁচ বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের বেঞ্চ ও সিলিং ফ্যান পুড়ে গেছে। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুর্বৃত্তরা এসব কেন্দ্রের বুথে আগুন দেয়। ভোটের আগে ভীতি সৃষ্টির জন্য ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ভোটের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে। আগুনে ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রগুলো হলো—সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। এ ছাড়া সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া উচ্চবিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই বিদ্যালয়টি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে না।বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে বুথের ভেতরে থাকা বেঞ্চ, ফ্যান ও লাইট পুড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার সকালে পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন।পুলিশ জানায়, প্রতিটি ভোটকেন্দ্রের বুথের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’ তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে রয়েছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর