1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

নেত্রকোণায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ দেখা হয়েছে
নেত্রকোণায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ
নেত্রকোণায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ১১টায় দিবসটি উপলক্ষ্যে নেত্রকোণায় জেলা সরকারি গণগ্রন্থাগারের পাঠকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান পূর্ণিমা ডালুর সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন শিশু একাডেমির আবৃত্তিক প্রশিক্ষক পহেলী দে। এসময় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার। এসময় কুরআন থেকে তেলাওয়াত করেন নেত্রকোনা কালেক্টরেট স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী শেখ মাহাদী ও গীতা পাঠ করেন অহনা সরকার শ্যামা। এসময় অনন্যাদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন—জেলা সরকারি গণগ্রন্থাগারের সহ— লাইব্রেরিয়ান রামেন্দ্র কুমার সরকার, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, নেত্রকোণা সরকারি কলেজের সাবেক বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক আফজালুর রহমান, মানবাধিকার ও উন্নয়নকর্মী প্রবাল সাহা, ও ব্র্যাক জেলা শাখার সমন্বয়ক খায়রুল ইসলাম প্রমূখ। এসময় জাতীয় গণগ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে জেলা গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত চিত্রাংকন ও বইপাঠ প্রতিযোগিতায় গ্রুপ (খ) থেকে প্রথম বিজয়ী— অহনা সরকার শ্যামা, দ্বিতীয়— সায়ন্তী পাল,তৃতীয়— নিলয় ঠাকুর সহ সকল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর