1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

নেত্রকোণায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫৯ দেখা হয়েছে
নেত্রকোণায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
নেত্রকোণায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

সৈয়দ সময়ঃ শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে নেত্রকোণায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) ২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নেত্রকোণা জেলা ইপিআই ভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. গোলাম মৌলা| সভা পরিচালনা করেন জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট ডা. দেবাশীষ সাহা| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম|

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম| এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন| সভায় জেলা সিভিল সার্জন ডা. গোলাম মৌলা জানান, “ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৮ জুন (রবিবার) সারাদিনব্যাপী জেলার সকল নির্ধারিত ইপিআই টিকাদান কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে|

তিনি বলেন, বাংলাদেশে ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত অন্ধত্ব, রোগপ্রবণতা ও শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে জন¯ স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সফলভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে| এরই ধারাবাহিকতায় এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে ১ লাখ আইইউ সমৃদ্ধ একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ২ লাখ আইইউ সমৃদ্ধ একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে| জেলা ¯স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নেত্রকোণা জেলার ১০টি উপজেলা, ৮৬টি ইউনিয়ন, ২৫৮টি ওয়ার্ড এবং ৫টি পৌরসভায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে|

এ লক্ষ্যে ২,০৯৭টি অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং ১০টি স্থায়ী টিকাদান কেন্দ্রসহ মোট ২,১০৭টি কেন্দ্রে সেবা প্রদান করা হবে| এবারের ক্যাম্পেইনের আওতায় জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪৪ হাজার ৫৭৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪৬ হাজার ৬৮৭ জন শিশুসহ মোট ৩ লাখ ৯১ হাজার ২৬২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে| সিভিল সার্জন আরও বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং ¯স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| তাই নির্ধারিত দিনে জেলার সকল অভিভাবককে তাদের সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি|

প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, শিশু¯স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাংলাদেশের অন্যতম সফল জন¯স্বাস্থ্যউদ্যোগ| এই কর্মসূচির সফল বাস্তবায়নে প্রশাসন, ¯স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের সম্মেলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ| সভা শেষে ক্যাম্পেইন শতভাগ সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়|

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর