1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

নেত্রকোণায় জামানত হারালেন দুই নারী প্রার্থী

  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ দেখা হয়েছে
নেত্রকোণায় জামানত হারালেন দুই নারী প্রার্থী
নেত্রকোণায় জামানত হারালেন দুই নারী প্রার্থী

মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণা—৪ (মদন—মোহনগঞ্জ—খালিয়াজুরী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারাচ্ছেন দুই নারী প্রার্থী। তারা হলেন, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার ও বিপ্লবী ওর্য়াকার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকার। জলি তালুকদার কাস্তে প্রতীকে নির্বাচন করে ৩ হাজার ৩৫৯ ভোট পেয়েছেন। বিপ্লবী ওর্য়াকার্স পার্টির থেকে কোদাল প্রতীকে নির্বাচন করে চম্পা রানী সরকার পেয়েছেন ২৮২ ভোট। এই আসনে নির্বাচিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোটজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নেত্রকোণা—৪ আসনে মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬ হাজার ৩০৭ জন। বাতিলকৃত ভোট ৬১০৬টি। শতকরা ভোট পড়েছে ৫৬ দশমিক ৬০ ভাগনির্বাচন কমিশনের আইন অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পাওয়া প্রয়োজন। সেই হিসেবে জামানত রক্ষায় অন্তত ২৫ হাজার ৭৮৮টি ভোট পাওয়ার প্রয়োজন ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোণা— ৪ আসনে বড় দলগুলোর দলীয় প্রার্থী থাকায় ভোটের মাঠে নারী প্রার্থীরা তেমন প্রভাব বিস্তার করতে পারেননি। আসনটিতে শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি দায়িত্বে থাকাকালীন এলাকার বেশ উন্নয়ন করেছিলেন। বহু লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। তাই বর্তমান বাস্তবতায় ওই আসনে বাবরের বিকল্প শক্তিশালী প্রার্থী নেই।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর