1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

নেত্রকোণায় জেলা প্রশাসকের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন

  • আপডেট সময়ঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫৮ দেখা হয়েছে
নেত্রকোণায় জেলা প্রশাসকের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন
নেত্রকোণায় জেলা প্রশাসকের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান মঙ্গলবার নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক টিটিসিতে পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ব্যবস্থা পরিদর্শন করেন। এসময় তিনি জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্স, গ্রাফিক্স ডিজাইন, ক্যাড অপারেশন, কম্পিউটার অপারেশন, ইলেক্ট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেনেন্স, টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিংসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়াও বিদেশ গমনেচ্ছু কর্মীদের প্রি—ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে জেলা প্রশাসক মতবিনিময় করেন। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সম্ভাব্য বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে তিনি তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। একইসঙ্গে বিদেশে অবস্থানকালে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাস/মিশনের সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি পরামর্শ দেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক টিটিসির প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন, প্রশিক্ষণার্থীদের জন্য আরও কার্যকর ও যুগোপযোগী প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর