স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ৯টায় জেলা শহরের মোক্তারপাড়া মাঠে পবিত্র ঈদ—উল—আযহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় উদ্ধোধন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামছুজ্জামান, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেহলিমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply