1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

নেত্রকোণায় ‘ট্রেড সিলেকশন মিটিং’ অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৩ দেখা হয়েছে
নেত্রকোণায় ‘ট্রেড সিলেকশন মিটিং’ অনুষ্ঠিত
নেত্রকোণায় ‘ট্রেড সিলেকশন মিটিং’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ ‘ইকোনমিক এক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট’ প্রকল্পের আওতায় নেত্রকোণায় ট্রেড সিলেকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকার উপপরিচালক খান মোহাম্মদ নঈম, পরামর্শক নাহিদ শারমিন ও ডিরেক্টর জেনারেল ম্যানেজার সালাউদ্দিন সুমন। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের ২৫০টি উপজেলায় শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) যুবদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। প্রকল্পের আওতায় যুবদের দক্ষতা বৃদ্ধি, ইন্টার্নশিপ, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসা শুরুর উদ্যোগসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে গ্রামীণ এলাকার যুবদের দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সভায় নেত্রকোণা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, ব্যাংক ব্যবস্থাপক, উদ্যোক্তা, সংগঠক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর