1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

নেত্রকোণায় তেলের সংকটে ভোগান্তিতে গ্রাহকরা

  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৬ দেখা হয়েছে
নেত্রকোণায় তেলের সংকটে ভোগান্তিতে গ্রাহকরা
নেত্রকোণায় তেলের সংকটে ভোগান্তিতে গ্রাহকরা

স্টাফ রিপোটারঃ নেত্রকোণায় পাম্পগুলোতে তেলের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গ্রাহকরা বিপাকে পড়েছেন। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে, কেউ তেল পান আবার কেউ ফিরে যাচ্ছেন। কোনো পাম্পে পেট্রোল থাকলেও ডিজেল নেই, আবার কোথাও অকটেন থাকলেও পেট্রোল নেই। ফলে গ্রাহকরা এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরে তেল কিনতে বাধ্য হচ্ছেন। পাম্প মালিকদের তথ্য অনুযায়ী, জেলার ১৮টি পাম্পে গড়ে ৪০ হাজার লিটার পেট্রোল ও ৫ হাজার লিটার অকটেনের চাহিদা থাকে। তবে ইরান-যুদ্ধের প্রেক্ষাপটে গ্রাহকরা তেল মজুত করতে চাইছেন, যার কারণে স্বাভাবিক সরবরাহ থাকা সত্ত্বেও সংকট তৈরি হয়েছে। অনেক পাম্পে রেশনিং ব্যবস্থা কার্যকর করা হয়েছে। গ্রাহকরা অভিযোগ করছেন, লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। জেলা শহরের পারলা এলাকার একটি পাম্পে প্রতিজনকে ৩০০ টাকার করে তেল দেওয়া হচ্ছে। পাম্পের ক্যাশিয়ার ওয়াসেফুল ইসলাম জানান, পেট্রোল ও ডিজেল আছে, তবে অকটেন নেই এবং চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছি না। নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ‘জেলার অধিকাংশ পাম্প বন্ধ রয়েছে। যেগুলো খোলা আছে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। তেল মজুদের খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে তেল সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর