1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

নেত্রকোণায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ দেখা হয়েছে
নেত্রকোণায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং সভা জেলায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘পবিত্র মাহে রমজান মাসে আমাদের সবাইকে সংযমের পরিচয় দিতে হবে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজেও ব্যবসা করতেন। ব্যবসায়ীরা যেন অধিক মুনাফা না করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেন, সেজন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট থাকতে হবে।’ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান—এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ—পরিচালক ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা,চেম্বার অব কমার্সের পরিচালক দিদারুল আলম দিদারএবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন—অর—রশিদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুনতাসির মামুন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর