1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

নেত্রকোণায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস—২০২৬’—এর শুভ উদ্বোধন

  • আপডেট সময়ঃ রবিবার, ৩ মে, ২০২৬
  • ২২ দেখা হয়েছে
নেত্রকোণায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস—২০২৬’—এর শুভ উদ্বোধন
নেত্রকোণায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস—২০২৬’—এর শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু—কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস—২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী কর্তৃক ভার্চুয়ালি উদ্বোধনের পর নেত্রকোণা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে স্থানীয়ভাবে এর কার্যক্রম শুরু করেন নেত্রকোণা—২ (সদর—বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মো. আনোয়ারুল হক এবং নেত্রকোণা—৩ (কেন্দুয়া—আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালি। তৃণমূল পর্যায়ের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু—কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই কর্মসূচি হাতে নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সরদার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে নেত্রকোণা সদর ও বারহাট্টা উপজেলার খেলোয়াড়দের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর