1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

নেত্রকোণায় নবাগত জেলা প্রশাসকের যোগদান

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২১ দেখা হয়েছে
নেত্রকোণায় নবাগত জেলা প্রশাসকের যোগদান
নেত্রকোণায় নবাগত জেলা প্রশাসকের যোগদান

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় যোগদান করেছেন। খন্দকার মুশফিকুর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৮তম ব্যাচের সদস্য এবং সরকারের একজন উপসচিব। নেত্রকোণায় যোগদানের আগে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। তারও আগে তিনি মাঠ পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে রাজবাড়ী জেলায়, ইউএনও হিসেবে নওগাঁ জেলার মান্দা উপজেলায় এবং মানিকগঞ্জের দৌলতপুর ও শিবালয় উপজেলায় এসিল্যান্ড হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভাগীয় ও জেলা পর্যায়ে দুইবার শ্রেষ্ঠ এসিল্যান্ড এবং জেলা পর্যায়ে নওগাঁ জেলার শ্রেষ্ঠ ইউএনও হওয়ার কৃতিত্ব অর্জন করেন। খন্দকার মুশফিকুর রহমানের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ভেঙুলা গ্রামে। তিনি নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে সরকারি স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টে দ্বিতীয় বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর