স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণায় তলিকাভুক্ত নবীন আইনজীবীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে| নেত্রকোণা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল ১০টায় ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া| জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান| জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় কর্মশালায় রির্সোস পারর্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর আরিফা জেসমিন নাহিন, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ ভ’ইয়া, জেলা আইনজীবী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম আবিদ প্রমূখ| জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া প্রথমদিনের কর্মশালার উদ্ধোধক হিসেবে বক্তৃতায় বলেন, আমি ইতিমধ্যে ১৫ জন শিক্ষানবীশ আমার সাথে রেখে জুনিয়রশীপ করিয়েছি| আগামী দিন নবীন আইনজীবীগণ আদালত অঙ্গনে ন্যায় বিচার প্রতিষ্ঠার ¯^ার্থে নিরলসভাবে কাজ করে যাবেন| সমাজের ন্যায় বিচার নিশ্চিত করতে নবীনরা ইতিমধ্যে আদালতপাড়ায় বেশ সাড়া যুগিয়েছে|
Leave a Reply