1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

নেত্রকোণায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৩ দেখা হয়েছে
নেত্রকোণায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণায় জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ—পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রৌফ সরকার ও নারী শিশু দমন ট্রাইব্যুনালের পিপি মোহাম্মদ নুরুল কবীর রুবেল জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও বাল্যবিয়েসহ সকল অপরাধের মূল কারণগুলো বিস্তারিতভাবে আলোচনা করেন। জেলা প্রশাসক বলেন, নারী ও শিশুদের অধিকার রক্ষায় এবং নির্যাতন রোধে সংশ্লিষ্ট সকল দপ্তরকে অত্যন্ত সচেতন ও তৎপর থাকতে হবে। তিনি বলেন, ‘হাসপাতালগুলোতে এমন নীতিমালা থাকা প্রয়োজন যাতে ভিকটিমদের ছবি তুলে কেউ তাদের বিব্রত করতে না পারে।’ এছাড়াও প্রতিটি বিদ্যালয়ে সচেতনতা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের তাগাদা দেন তিনি। জেলা প্রশাসক সাম্প্রতিক বিভিন্ন লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রতিটি মহলকে এই বিষয়ে আন্তরিক হওয়ার আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মাজাহারুল আমিন, বিজ্ঞ পিপি এডভোকেট নুরুল কবীর রুবেল, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক ও নারী নেত্রী কোহিনুর বেগমসহ সমাজসেবা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর