1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

নেত্রকোণায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

  • আপডেট সময়ঃ সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৯৩ দেখা হয়েছে
নেত্রকোণায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান
নেত্রকোণায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

স্টাফ রিপোর্টারঃ জেলার সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা শহরে বিশেষ মনিটরিং ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে জেলা খাদ্য কর্তৃপক্ষ। রোববার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত জেলা শহরের মেছুয়া বাজার থেকে বড় বাজার পর্যন্ত বিভিন্ন খাদ্য বিপণন কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের কর্মকর্তা হাবিবুর রহমানের নেতৃত্বে এই অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুজিত কুমার মাইতি এবং নমুনা সংগ্রহ সহকারী লিটন মিয়া উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে কর্মকর্তারা বিভিন্ন বেকারি ও ইফতার সামগ্রী তৈরির দোকানে খাবারের মান পরীক্ষা করেন। এসময় বেকারি পণ্যে স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত কৃত্রিম রং ব্যবহারের সত্যতা পাওয়ায় ‘“লাইভ বেকারি” নামক প্রতিষ্ঠানের ক্ষতিকর রংগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। মনিটরিংকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি জানান, ইফতার সামগ্রী পরিবেশনে কোনো লিখিত বা ছাপানো কাগজ ব্যবহার করা যাবে না। এছাড়া মুরগি পুড়িয়ে গ্রিল তৈরি, গরম খাবার পলিথিনের সংস্পর্শে না রাখা এবং পোড়া তেল বারবার ব্যবহার না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযান শেষে খাবার সবসময় ঢেকে রাখা এবং পরিচ্ছন্ন পরিবেশে বিক্রির আহ্বান জানিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বাসসকে জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এই ধরনের নিয়মিত মনিটরিং কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর